ইরানে বেসামরিক অবকাঠামোতে মার্কিন হামলা, পাল্টা হামলা তেহরানের

ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণাঞ্চলের একাধিক শহর, বন্দর, রেলপথ, বিমানবন্দর ও বিদ্যুৎ অবকাঠামো নতুন করে হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। হরমুজ প্রণালির তদারকিতে গুরুত্বপূর্ণ সিরিক শহরে টানা দ্বিতীয় রাতেও মার্কিন বিমান হামলার খবর পাওয়া গেছে। একই ধরনের হামলার তথ্য এসেছে বুশেহর থেকেও। ইরানের খামির বন্দর-সংলগ্ন দুটি সেতুতে হামলা চালানো হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এতে অন্তত দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এদিকে বান্দার আব্বাস শহরের আল্লাহু আকবার এলাকায় একটি আবাসিক এলাকায় হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। বান্দার আব্বাসের কাছে রেলওয়ে অবকাঠামোতেও হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। এছাড়া ইরানশাহর বিমানবন্দরেও হামলা হয়েছে এবং সেখানে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ মার্কিন হামলায় বান্দার আব্বাস ও আশপাশের গ্রামের বিদ্যুৎ সঞ্চালন লাইনে ক্ষতি হয়েছে। তবে কিছু এলাকায় এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে

ইরানে বেসামরিক অবকাঠামোতে মার্কিন হামলা, পাল্টা হামলা তেহরানের

ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণাঞ্চলের একাধিক শহর, বন্দর, রেলপথ, বিমানবন্দর ও বিদ্যুৎ অবকাঠামো নতুন করে হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

হরমুজ প্রণালির তদারকিতে গুরুত্বপূর্ণ সিরিক শহরে টানা দ্বিতীয় রাতেও মার্কিন বিমান হামলার খবর পাওয়া গেছে। একই ধরনের হামলার তথ্য এসেছে বুশেহর থেকেও।

ইরানের খামির বন্দর-সংলগ্ন দুটি সেতুতে হামলা চালানো হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এতে অন্তত দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

এদিকে বান্দার আব্বাস শহরের আল্লাহু আকবার এলাকায় একটি আবাসিক এলাকায় হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

বান্দার আব্বাসের কাছে রেলওয়ে অবকাঠামোতেও হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। এছাড়া ইরানশাহর বিমানবন্দরেও হামলা হয়েছে এবং সেখানে ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ মার্কিন হামলায় বান্দার আব্বাস ও আশপাশের গ্রামের বিদ্যুৎ সঞ্চালন লাইনে ক্ষতি হয়েছে। তবে কিছু এলাকায় এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নোবোনিয়াদ-১ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দূর করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার সময় সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা দেশটির দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে কাজ করছে।

ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, চলমান সংঘাতের পর হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওমান উপসাগরে একটি জাহাজে মার্কিন সেনারা অভিযান চালিয়েছে। তাদের দাবি, ইরানের ওপর আরোপিত অবরোধ কার্যকর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow