ইরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত
ইরানের স্থানীয় সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, দেশটির রাজধানী তেহরানের পশ্চিমে আন্দিশেহ শহরের আরঘাভান শপিং সেন্টারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।
স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ভবনটির আবরণ দাহ্য হওয়ায় মঙ্গলবার (০৫ মে) শপিং কমপ্লেক্সটিতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ভিডিওতে ভবনটিকে আগুনে সম্পূর্ণরূপে পুড়তে দেখা গেছে।
এই ঘটনায় দোষী ব্যক্তিদের এবং সম্পত্তি উন্নয়নকারী সংস্থাকেও শনাক্ত ও গ্রেপ্তার করার আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়ার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
সূত্র : রয়টার্স