ইরানে মার্কিন বাহিনীর উদ্ধার অভিযান নিয়ে সবশেষ তথ্য

শ্বাসরুদ্ধকর অভিযানের পর অবশেষে ইরানে নিখোঁজ থাকা সেই পাইলটকে উদ্ধার করেছে মার্কিন স্পেশাল ফোর্স। এক শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দীর্ঘ দুই দিন ‘তীব্র লড়াইয়ের’ পর বিধ্বস্ত এফ-১৫ই’র দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দীর্ঘ দুই দিন ইরানের সশস্ত্র বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করে থাকার পর সেই দ্বিতীয় পাইলটকে খুঁজে পেয়েছে মার্কিন বাহিনী। উদ্ধারকারী এই মার্কিন বাহিনীতে কারা ছিলেন সে সম্পর্কে নির্দিষ্টভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে তারা স্পেশাল ফোর্সের সদস্য। প্রতিবেদনে আরও বলা হয়, পুরো উদ্ধার অভিযানটি অন্ধকারে শুরু হলেও শেষ হয়েছে ভোরের আলোতে। সেখানে এক নাটকীয় ও ভয়াবহ গোলাগুলি সংঘটিত হয়। উদ্ধার হওয়া সেই ক্রু পুরুষ নাকি নারী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে আল জাজিরা জানায়, মার্কিন সেনারা ওই বিমানসেনার সম্ভাব্য অবস্থান সম্পর্কে যা জানত, ইরানি কর্তৃপক্ষও তা টের পেয়ে গিয়েছিল। কর্মকর্তারা উদ্ধার হওয়া ক্রু’র ক্ষেত্রে ‘এয়ারম্যান’ শব্দটি লিঙ্গ-নিরপেক্ষ হিসেবে ব্যবহার করেছেন। এই উ

ইরানে মার্কিন বাহিনীর উদ্ধার অভিযান নিয়ে সবশেষ তথ্য

শ্বাসরুদ্ধকর অভিযানের পর অবশেষে ইরানে নিখোঁজ থাকা সেই পাইলটকে উদ্ধার করেছে মার্কিন স্পেশাল ফোর্স। এক শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দীর্ঘ দুই দিন ‘তীব্র লড়াইয়ের’ পর বিধ্বস্ত এফ-১৫ই’র দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দীর্ঘ দুই দিন ইরানের সশস্ত্র বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করে থাকার পর সেই দ্বিতীয় পাইলটকে খুঁজে পেয়েছে মার্কিন বাহিনী। উদ্ধারকারী এই মার্কিন বাহিনীতে কারা ছিলেন সে সম্পর্কে নির্দিষ্টভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে তারা স্পেশাল ফোর্সের সদস্য।

প্রতিবেদনে আরও বলা হয়, পুরো উদ্ধার অভিযানটি অন্ধকারে শুরু হলেও শেষ হয়েছে ভোরের আলোতে। সেখানে এক নাটকীয় ও ভয়াবহ গোলাগুলি সংঘটিত হয়।

উদ্ধার হওয়া সেই ক্রু পুরুষ নাকি নারী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে আল জাজিরা জানায়, মার্কিন সেনারা ওই বিমানসেনার সম্ভাব্য অবস্থান সম্পর্কে যা জানত, ইরানি কর্তৃপক্ষও তা টের পেয়ে গিয়েছিল। কর্মকর্তারা উদ্ধার হওয়া ক্রু’র ক্ষেত্রে ‘এয়ারম্যান’ শব্দটি লিঙ্গ-নিরপেক্ষ হিসেবে ব্যবহার করেছেন।

এই উদ্ধার অভিযানটি সেখানে উপস্থিত সেনাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, তবে শেষ পর্যন্ত তারা উদ্ধার কাজ সম্পন্ন করতে সক্ষম হয়। যদিও উদ্ধারের পর বেশ কিছুক্ষণ সেই বিমানসেনা এবং উদ্ধারকারী দল উভয়ই চরম বিপদের মুখে ছিলেন।

তবে মার্কিন সরকারি কর্মকর্তা আল জাজিরাকে নিশ্চিত করেছে, সেই বিমানসেনাসহ মার্কিন বাহিনী এখন নিরাপদে ইরান থেকে বেরিয়ে এসেছে এবং তারা বর্তমানে সম্পূর্ণ বিপদমুক্ত।

এদিকে ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে একই কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) ভোরে ট্রাম্প লিখেছেন, ‘আমরা তাকে পেয়েছি! আমার প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী আমাদের একজন অসাধারণ অফিসার—যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল—তাকে উদ্ধারের জন্য মার্কিন ইতিহাসের অন্যতম দুঃসাহসিক ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ (অনুসন্ধান ও উদ্ধার) অভিযান চালিয়েছে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ আছেন!’

তিনি আরও যোগ করেন, ওই সেনাসদস্য ‘আহত হয়েছেন, তবে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।’

ট্রাম্প আরও জানিয়েছেন, নিখোঁজ ক্রু সদস্যকে ফিরিয়ে আনতে মার্কিন সামরিক বাহিনী ‘সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান পাঠিয়েছিল।’

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অভিযানে গেলে যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়। যুদ্ধবিমানটিতে দুজন পাইলট ছিলেন। ঘটনার পরপরই তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র। 

বিমানে থাকা দুইজন ক্রু সদস্যের মধ্যে একজনকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হলেও অন্যজন নিখোঁজ ছিলেন। এ উদ্ধারকাজ চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার হামলার মুখে পড়ে। সেটি ইরানের আকাশসীমার বাইরে যেতে সক্ষম হয়। তবে উদ্ধারে যাওয়া একটি এ-১০ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow