ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২১ জন গ্রেপ্তার

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইরানের সামরিক বাহিনী সম্পর্কিত তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে পাঠাতেন বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় তাদের ভাড়াটে এজেন্ট হিসেবে উল্লেখ করেছে।  তবে এ অভিযোগের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র : আলজাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow