ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় অন্তত ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। বুধবার (১৫ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোহাজেরানি বলেন, সরকার নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে থাকবে। তিনি বলেন, শোকাহত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। নিহতদের আত্মত্যাগকে আমরা সম্মানের সঙ্গে স্মরণ করছি। সরকারি মুখপাত্র আরও বলেন, দক্ষিণ ইরান দেশের প্রাণকেন্দ্র এবং এই অঞ্চলের মানুষের পাশে সরকার সব ধরনের সহায়তা নিয়ে থাকবে। এদিকে হরমুজ প্রণালির আশপাশে ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় ৭ ইরানি সেনা নিহত হয়েছে। একই সময়ে ইরানও বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ৭ ঘণ্টাব্যাপী অভিযানে হরমুজ প্রণালির আশপাশ ও ইরানের উপ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত
ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় অন্তত ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। বুধবার (১৫ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোহাজেরানি বলেন, সরকার নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে থাকবে। তিনি বলেন, শোকাহত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। নিহতদের আত্মত্যাগকে আমরা সম্মানের সঙ্গে স্মরণ করছি। সরকারি মুখপাত্র আরও বলেন, দক্ষিণ ইরান দেশের প্রাণকেন্দ্র এবং এই অঞ্চলের মানুষের পাশে সরকার সব ধরনের সহায়তা নিয়ে থাকবে। এদিকে হরমুজ প্রণালির আশপাশে ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় ৭ ইরানি সেনা নিহত হয়েছে। একই সময়ে ইরানও বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ৭ ঘণ্টাব্যাপী অভিযানে হরমুজ প্রণালির আশপাশ ও ইরানের উপকূলীয় এলাকায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌবাহিনীর বিভিন্ন স্থাপনায় নিখুঁত হামলা চালানো হয়েছে। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইলাম, সিস্তান ও বেলুচিস্তান, হোভেইজা, চাবাহার, কেশম ও হেঙ্গাম দ্বীপ এবং বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। এসব হামলায় একটি সেনা ব্যারাকে সাত সেনা সদস্য নিহত হয়েছেন। উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক দিনে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর অঞ্চলটিতে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা বেড়েছে। তবে এসব হামলায় বেসামরিক নিহতের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow