ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘নাটকীয়ভাবে বেড়ে যাবে’: হেগসেথ

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের বিষয়ে এক ব্রিফিং করেন। হেগসেথ বলেন, ইরান ও তেহরানের ওপর যে পরিমাণ গোলাবারুদ ফেলা হচ্ছে, তা নাটকীয়ভাবে বাড়তে চলেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার যুক্তরাজ্যের সিদ্ধান্ত ওয়াশিংটনের হামলা জোরদার করতে সহায়তা করবে। হেগসেথ বলেন, দুঃখজনক যে শুরু থেকেই ব্রিটিশরা বলেনি, ‘ঠিক আছে, এগিয়ে যান এবং ঘাঁটিটি ব্যবহার করুন। তবে শেষ পর্যন্ত আমরা তা পেয়েছি। এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টার্মার বলেছেন, যুক্তরাজ্য কাতারে অবস্থানরত দেশটির স্কোয়াড্রনে যোগ দিতে আরও চারটি টাইফুন যুদ্ধবিমান পাঠাবে। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটিগুলো প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার জন্য ব্যবহার করতে দিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। সূত্র: বিবিসি এমএসএম

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘নাটকীয়ভাবে বেড়ে যাবে’: হেগসেথ

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের বিষয়ে এক ব্রিফিং করেন।

হেগসেথ বলেন, ইরান ও তেহরানের ওপর যে পরিমাণ গোলাবারুদ ফেলা হচ্ছে, তা নাটকীয়ভাবে বাড়তে চলেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার যুক্তরাজ্যের সিদ্ধান্ত ওয়াশিংটনের হামলা জোরদার করতে সহায়তা করবে।

হেগসেথ বলেন, দুঃখজনক যে শুরু থেকেই ব্রিটিশরা বলেনি, ‘ঠিক আছে, এগিয়ে যান এবং ঘাঁটিটি ব্যবহার করুন। তবে শেষ পর্যন্ত আমরা তা পেয়েছি।

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টার্মার বলেছেন, যুক্তরাজ্য কাতারে অবস্থানরত দেশটির স্কোয়াড্রনে যোগ দিতে আরও চারটি টাইফুন যুদ্ধবিমান পাঠাবে।

যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটিগুলো প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার জন্য ব্যবহার করতে দিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।

সূত্র: বিবিসি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow