ইরানে হামলাকে ‘ভুল’ মনে করেন ৬১ শতাংশ মার্কিন নাগরিক  

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিন জনগণ মনে করেন ইরানে হামলা করা ঠিক হয়নি।   ওয়াশিংটন পোস্ট-এবিসি-ইপসোস পরিচালিত এক জরিপের বরাত দিয়ে আল জাজিরা জানায়, মাত্র ৩৬ শতাংশ উত্তরদাতা সামরিক পদক্ষেপকে সঠিক বলে মনে করেন। শুক্রবার (১ মে) প্রকাশিত এ জরিপে, চলমান যুদ্ধের প্রভাব নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে ব্যাপক উদ্বেগের বিষয়টিও উঠে এসেছে। জরিপের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ৪৪ শতাংশ মানুষ গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন এবং ৪২ শতাংশ নিজেদের খরচ কমিয়েছেন। যাদের বার্ষিক আয় ৫০ হাজার ডলারের নিচে, তাদের মধ্যে এই হার আরও বেশি।  বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা এবং জ্বালানির দামের ঊর্ধ্বগতির প্রভাব সরাসরি মার্কিন নাগরিকদের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে।  এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও কমে এসেছে বলে জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ অনেক ভোটার। জরিপে আরও দেখা যায়, ৪৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানে হাম

ইরানে হামলাকে ‘ভুল’ মনে করেন ৬১ শতাংশ মার্কিন নাগরিক  

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিন জনগণ মনে করেন ইরানে হামলা করা ঠিক হয়নি।  

ওয়াশিংটন পোস্ট-এবিসি-ইপসোস পরিচালিত এক জরিপের বরাত দিয়ে আল জাজিরা জানায়, মাত্র ৩৬ শতাংশ উত্তরদাতা সামরিক পদক্ষেপকে সঠিক বলে মনে করেন। শুক্রবার (১ মে) প্রকাশিত এ জরিপে, চলমান যুদ্ধের প্রভাব নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে ব্যাপক উদ্বেগের বিষয়টিও উঠে এসেছে।

জরিপের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ৪৪ শতাংশ মানুষ গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন এবং ৪২ শতাংশ নিজেদের খরচ কমিয়েছেন। যাদের বার্ষিক আয় ৫০ হাজার ডলারের নিচে, তাদের মধ্যে এই হার আরও বেশি। 

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা এবং জ্বালানির দামের ঊর্ধ্বগতির প্রভাব সরাসরি মার্কিন নাগরিকদের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। 

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও কমে এসেছে বলে জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ অনেক ভোটার।

জরিপে আরও দেখা যায়, ৪৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানে হামলার সিদ্ধান্ত ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। কারণ তিনি অপ্রয়োজনীয় বিদেশি যুদ্ধে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

তবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যে যুদ্ধের পক্ষে সমর্থন এখনো বেশি। প্রায় ৮০ শতাংশ রিপাবলিকান এই সামরিক পদক্ষেপকে সঠিক বলে মনে করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow