ইরানে হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে, যদিও উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এবিসি নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর রয়েছে। একই সঙ্গে ইরানের স্থাপনায় মার্কিন হামলাকে তিনি জাস্ট অ্যা লাভ ট্যাপ বা সামান্য চাপ হিসেবে উল্লেখ করেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, ওই স্থাপনাগুলো থেকেই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী মার্কিন যুদ্ধজাহাজের ওপর হামলা পরিচালনা করা হচ্ছিল। এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে হরমুজ প্রণালির দিকে যাওয়া একটি ইরানি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এই ঘটনাকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: আল-জাজিরা এমএসএম

ইরানে হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে, যদিও উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার এবিসি নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর রয়েছে। একই সঙ্গে ইরানের স্থাপনায় মার্কিন হামলাকে তিনি জাস্ট অ্যা লাভ ট্যাপ বা সামান্য চাপ হিসেবে উল্লেখ করেন।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, ওই স্থাপনাগুলো থেকেই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী মার্কিন যুদ্ধজাহাজের ওপর হামলা পরিচালনা করা হচ্ছিল।

এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে হরমুজ প্রণালির দিকে যাওয়া একটি ইরানি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।

এই ঘটনাকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow