ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি কুয়েত

ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে কুয়েত। দেশটির আকাশপথ বা ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো আক্রমণ চালানো হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে কুয়েত সরকার। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন প্রকাশের পরেই এই স্পষ্ট অবস্থান জানাল কুয়েত। কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা সূত্রে এ তথ্য জানা গেছে। আরও পড়ুন মার্কিন হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বিদ্যুৎকেন্দ্রে আগুন গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কুয়েত ও বাহরাইন গোপন বিমান হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুর দিকে ইরানের ভেতরে বিভিন্ন সামরিক স্থাপনা এবং ড্রোন-ক্ষেপণাস্ত্রের গুদামে ওই হামলা চালানো হয় বলে দাবি করা হয়। এমনকি সংযুক্ত আরব আমিরাত ওই মিশনে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে বলেও দাবি করেছিল সংবাদমাধ্যমটি। এর পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডে একটি চিঠি পাঠান। ওই প্রতিবেদন

ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি কুয়েত

ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে কুয়েত। দেশটির আকাশপথ বা ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো আক্রমণ চালানো হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে কুয়েত সরকার।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন প্রকাশের পরেই এই স্পষ্ট অবস্থান জানাল কুয়েত। কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা সূত্রে এ তথ্য জানা গেছে।

গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কুয়েত ও বাহরাইন গোপন বিমান হামলা চালিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ইরানের ভেতরে বিভিন্ন সামরিক স্থাপনা এবং ড্রোন-ক্ষেপণাস্ত্রের গুদামে ওই হামলা চালানো হয় বলে দাবি করা হয়। এমনকি সংযুক্ত আরব আমিরাত ওই মিশনে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে বলেও দাবি করেছিল সংবাদমাধ্যমটি।

এর পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডে একটি চিঠি পাঠান। ওই প্রতিবেদনে করা সব দাবিকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে অভিহিত করেন।

কুনা সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত তার চিঠিতে পরিষ্কার করে বলেছেন, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি। আক্রমণাত্মক কোনো অভিযান চালানোর জন্য নিজেদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতিও তারা কাউকেই দেয়নি।

ইরানের মেহর নিউজ কুনার বরাতে জানিয়েছে, কুয়েত এই মিথ্যা তথ্য জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। তবে মার্কিন গণমাধ্যমের ওই প্রতিবেদনের বিষয়ে বাহরাইন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: মেহর নিউজ, টাইমস অব ইন্ডিয়া
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow