ইরানে ৯ হাজারের বেশি হামলা যুক্তরাষ্ট্রের, ক্ষতি হলো কত?

মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড সেন্টকম জানিয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ নামের অভিযানে ইরানের বিরুদ্ধে ৯ হাজারের বেশি হামলা চালানো হয়েছে। খবর শাফাক নিউজের। সংস্থাটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে ৯ হাজারের বেশি যুদ্ধ বিমান অভিযানও পরিচালনা করা হয়েছে। এতে ইরানের ১৪০টিরও বেশি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এই হামলাগুলোতে বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে। এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, অস্ত্র গুদাম, সামরিক যোগাযোগ ব্যবস্থা এবং নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিনও এই হামলার লক্ষ্যবস্তু ছিল। অন্যদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, সংঘাতে এখন পর্যন্ত ১ হাজার ৪৪৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ২১৭ জন শিশু। এছাড়া ১ হাজার ১৬৭ জন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং ৬৫৮ জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।   

ইরানে ৯ হাজারের বেশি হামলা যুক্তরাষ্ট্রের, ক্ষতি হলো কত?

মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড সেন্টকম জানিয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ নামের অভিযানে ইরানের বিরুদ্ধে ৯ হাজারের বেশি হামলা চালানো হয়েছে। খবর শাফাক নিউজের।

সংস্থাটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে ৯ হাজারের বেশি যুদ্ধ বিমান অভিযানও পরিচালনা করা হয়েছে। এতে ইরানের ১৪০টিরও বেশি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এই হামলাগুলোতে বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে।

এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, অস্ত্র গুদাম, সামরিক যোগাযোগ ব্যবস্থা এবং নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিনও এই হামলার লক্ষ্যবস্তু ছিল।

অন্যদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, সংঘাতে এখন পর্যন্ত ১ হাজার ৪৪৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ২১৭ জন শিশু। এছাড়া ১ হাজার ১৬৭ জন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং ৬৫৮ জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow