ইরানের অন্তর্বর্তী নেতৃত্বের কার্যক্রম শুরু : পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর গঠিত অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ কার্যক্রম শুরু করেছে। রোববার (০১ মার্চ) তারা কার্যক্রম শুরু করে। তিনি এ পদক্ষেপকে ইরানের সংবিধানের উত্তরাধিকার প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছেন। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পেজেশকিয়ান জানান, পরিষদ রোববার থেকে কাজ শুরু করেছে। এ সময় তিনি ইরানের সংবিধানের ধারা ১১১-এর প্রতি ইঙ্গিত করেন। প্রেসিডেন্ট বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রু ঘাঁটি হিসেবে উল্লেখ করা লক্ষ্যবস্তুতে হামলা চালানো চালিয়ে যাবে। তিনি ইসলামিক প্রজাতন্ত্রের সমর্থকদের প্রকাশ্য স্থানে দৃশ্যমান উপস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটির গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবে আলেম ও আইনজ্ঞ আলিরেজা আরাফিকে মনোনীত করা হয়েছে। ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের মুখপাত্রের বরাতে রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আরাফি এর আগে গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর গঠিত অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ কার্যক্রম শুরু করেছে। রোববার (০১ মার্চ) তারা কার্যক্রম শুরু করে। তিনি এ পদক্ষেপকে ইরানের সংবিধানের উত্তরাধিকার প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছেন।
ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পেজেশকিয়ান জানান, পরিষদ রোববার থেকে কাজ শুরু করেছে। এ সময় তিনি ইরানের সংবিধানের ধারা ১১১-এর প্রতি ইঙ্গিত করেন। প্রেসিডেন্ট বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রু ঘাঁটি হিসেবে উল্লেখ করা লক্ষ্যবস্তুতে হামলা চালানো চালিয়ে যাবে। তিনি ইসলামিক প্রজাতন্ত্রের সমর্থকদের প্রকাশ্য স্থানে দৃশ্যমান উপস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটির গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবে আলেম ও আইনজ্ঞ আলিরেজা আরাফিকে মনোনীত করা হয়েছে।
ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের মুখপাত্রের বরাতে রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আরাফি এর আগে গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নেতৃত্ব পরিষদের অন্য দুই সদস্য হলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে একাধিক ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। এখন ইরানের সর্বোচ্চ নেতা কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার কোনো আনুষ্ঠানিক ঘোষিত উত্তরসূরি নেই। পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে ৮৮ জন জ্যেষ্ঠ আলেম নিয়ে গঠিত নির্বাচিত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ওপর।
What's Your Reaction?