জয়পুরহাটে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। এরপর জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপি'র আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব শ্রদ্ধা নিবেদন করেন। এরপর থেকে একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জামায়াত, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ। সকালে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সদর থানা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতন, পুলিশ লাইনস স্কুল

জয়পুরহাটে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

এরপর জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপি'র আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব শ্রদ্ধা নিবেদন করেন। এরপর থেকে একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জামায়াত, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।

সকালে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সদর থানা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতন, পুলিশ লাইনস স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow