ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের প্রেসিডেন্টের দপ্তর ও জাতীয় নিরাপত্তা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মঙ্গলবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের সামরিক মুখপাত্র এফি ডেফরিন এ তথ্য জানান। তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে। লেবাননের পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ আগে থেকেই হামলা শুরু করেছে। এর জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান ও আকাশ হামলা চালাচ্ছে। এসব অভিযানে সংগঠনটির কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, তাদের লক্ষ্য উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া ইসরায়েলের দাবি, ইরানের সামরিক বাহিনীর একটি শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ সদস্যরা লেবাননে অবস্থান করে হিজবুল্লাহকে সহায়তা করছেন এবং তাদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।  

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের প্রেসিডেন্টের দপ্তর ও জাতীয় নিরাপত্তা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মঙ্গলবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের সামরিক মুখপাত্র এফি ডেফরিন এ তথ্য জানান।

তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে।

লেবাননের পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ আগে থেকেই হামলা শুরু করেছে। এর জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান ও আকাশ হামলা চালাচ্ছে। এসব অভিযানে সংগঠনটির কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, তাদের লক্ষ্য উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়া ইসরায়েলের দাবি, ইরানের সামরিক বাহিনীর একটি শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ সদস্যরা লেবাননে অবস্থান করে হিজবুল্লাহকে সহায়তা করছেন এবং তাদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow