ইরানের ওপর হামলা অব্যাহত রাখবে ইসরায়েল

ইসরায়েলি বাহিনী ইরানি শাসনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালানো অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইসরায়েল কাটজ। কাটজ এক্সে লিখেছেন, সেনাবাহিনী তেহরানের লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালানোর জন্য একটি এয়ার ব্রিজ তৈরির পরিকল্পনা করছে। এই মন্তব্য এমন এক পরিস্থিতিতে এসেছে যখন ইসরায়েল ও ইরারনের মধ্যে সাম্প্রতিক মিলিটারি উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে তেহরানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই সংঘর্ষে দুই পক্ষই পাল্টা পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরান। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বরাতে রাষ্টীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা এ অঞ্চলে ষষ্ঠ ধাপের হামলা চালাচ্ছে। আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ‘বৃহৎ পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে । যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটি, ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবের হাকিরিয়া শহরে ইসরায়েলি স

ইরানের ওপর হামলা অব্যাহত রাখবে ইসরায়েল

ইসরায়েলি বাহিনী ইরানি শাসনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালানো অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইসরায়েল কাটজ।

কাটজ এক্সে লিখেছেন, সেনাবাহিনী তেহরানের লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালানোর জন্য একটি এয়ার ব্রিজ তৈরির পরিকল্পনা করছে। এই মন্তব্য এমন এক পরিস্থিতিতে এসেছে যখন ইসরায়েল ও ইরারনের মধ্যে সাম্প্রতিক মিলিটারি উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে তেহরানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই সংঘর্ষে দুই পক্ষই পাল্টা পদক্ষেপ নিয়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরান। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বরাতে রাষ্টীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা এ অঞ্চলে ষষ্ঠ ধাপের হামলা চালাচ্ছে।

আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ‘বৃহৎ পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে । যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটি, ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবের হাকিরিয়া শহরে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স এসব হামলার লক্ষ্যবস্তু ছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow