ইরানের কাছে ‘অপমানিত’ হচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কীভাবে বেরিয়ে আসবে, তা তিনি বুঝতে পারছেন না।
সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া শহরে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মার্জ। সেখানে তিনি বলেন, ইরানের নেতৃত্বের কারণে একটি পুরো জাতি অপমানিত হচ্ছে। এই মুহূর্তে আমেরিকানরা ঠিক কী ধরনের কৌশলে যুদ্ধ থেকে প্রস্থান নেবে, তা আমি বুঝতে পারছি না।
তিনি আরও বলেন, ইরানিরা খুবই দক্ষতার সঙ্গে আলোচনা করছে। এমনকি সবার ধারণার চেয়েও ইরান নিজেদের অনেক বেশি শক্তিশালী প্রমাণ করেছে।
এদিকে যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও ওমান সফরের পর রাশিয়ায় গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।
আরাগচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফারসি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্
ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কীভাবে বেরিয়ে আসবে, তা তিনি বুঝতে পারছেন না।
সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া শহরে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মার্জ। সেখানে তিনি বলেন, ইরানের নেতৃত্বের কারণে একটি পুরো জাতি অপমানিত হচ্ছে। এই মুহূর্তে আমেরিকানরা ঠিক কী ধরনের কৌশলে যুদ্ধ থেকে প্রস্থান নেবে, তা আমি বুঝতে পারছি না।
তিনি আরও বলেন, ইরানিরা খুবই দক্ষতার সঙ্গে আলোচনা করছে। এমনকি সবার ধারণার চেয়েও ইরান নিজেদের অনেক বেশি শক্তিশালী প্রমাণ করেছে।
এদিকে যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও ওমান সফরের পর রাশিয়ায় গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।
আরাগচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফারসি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
রাশিয়ায় সাংবাদিকদের তিনি আরও বলেন, কোন কোন শর্তসাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে সেটি নিয়েও কথা হয়েছে।