ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি: আইএইএ প্রধান

ইরানের ওপর শুরু হওয়া ইসরায়েল ও আমেরিকার যৌথ সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ কে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। একদিকে ইসরায়েলে আহতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে সৌদি আরবের তেল শোধনাগারে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে এরই মধ্যে স্বস্তির খবর দিয়েছেন আইএইএ প্রধান। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণে সংস্থা (আইএইএ)-এর প্রধান রাফায়েল গ্রসি সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছেন যে, ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো লক্ষণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত হয়েছে। গ্রসি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং কূটনীতি ও আলোচনার টেবিলে ফিরে আসার ওপর জোর দিয়েছেন। তিনি ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল কে এম

ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি: আইএইএ প্রধান

ইরানের ওপর শুরু হওয়া ইসরায়েল ও আমেরিকার যৌথ সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ কে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

একদিকে ইসরায়েলে আহতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে সৌদি আরবের তেল শোধনাগারে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে এরই মধ্যে স্বস্তির খবর দিয়েছেন আইএইএ প্রধান।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণে সংস্থা (আইএইএ)-এর প্রধান রাফায়েল গ্রসি সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছেন যে, ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো লক্ষণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত হয়েছে।

গ্রসি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং কূটনীতি ও আলোচনার টেবিলে ফিরে আসার ওপর জোর দিয়েছেন। তিনি ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

কে এম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow