ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি : সেন্টকম

মধ্যপ্রাচ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, কুয়েতের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ভেঙে পড়ে বা লক্ষ্যচ্যুত হয়। অন্যদিকে বাহরাইনের দিকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের সাম্প্রতিক সামরিক অভিযান ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপের অংশ। এদিকে ইরানের ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার পর দেশটি সাময়িকভাবে সব বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুল আজিজ আল-ওতাইবি জানান, কয়েকটি ড্রোন বিমানবন্দরের যাত্রী টার্মিনাল ভবনে আঘাত হানে। এতে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং কয়েকজন আহত হন। হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : টাইমস

ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি : সেন্টকম

মধ্যপ্রাচ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, কুয়েতের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ভেঙে পড়ে বা লক্ষ্যচ্যুত হয়। অন্যদিকে বাহরাইনের দিকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে।

যুক্তরাষ্ট্রের দাবি, তাদের সাম্প্রতিক সামরিক অভিযান ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপের অংশ।

এদিকে ইরানের ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার পর দেশটি সাময়িকভাবে সব বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুল আজিজ আল-ওতাইবি জানান, কয়েকটি ড্রোন বিমানবন্দরের যাত্রী টার্মিনাল ভবনে আঘাত হানে। এতে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং কয়েকজন আহত হন।

হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow