ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত ইসরায়েল
ইসরায়েলের হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি ভবন। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থার কর্মীরা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে। সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হাইফায় আবাসিক ভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই এলাকায় নতুন করে চালানো আরেক হামলায় আরও চারজন আহত হয়েছেন এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোরের দিকে ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী সংস্থা বলেছে, হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া চারজনকে উদ্ধার করেছেন। যাদের শরীরে প্রাণের কোনও স্পন্দন পাওয়া যায়নি। নিহত চারজনের মধ্যে দু’জন ৮০ বছর বয়সী বৃদ্ধ ও বৃদ্ধা। আরেকটি মরদেহ ৪০ বছর বয়সী এক ব্যক্তির। অন্যটি ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার প্রায় ১৮ ঘণ্টা পর শেষ মরদেহ উদ্ধার করা হয়
ইসরায়েলের হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি ভবন। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থার কর্মীরা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে।
সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হাইফায় আবাসিক ভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই এলাকায় নতুন করে চালানো আরেক হামলায় আরও চারজন আহত হয়েছেন এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার ভোরের দিকে ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী সংস্থা বলেছে, হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া চারজনকে উদ্ধার করেছেন। যাদের শরীরে প্রাণের কোনও স্পন্দন পাওয়া যায়নি। নিহত চারজনের মধ্যে দু’জন ৮০ বছর বয়সী বৃদ্ধ ও বৃদ্ধা। আরেকটি মরদেহ ৪০ বছর বয়সী এক ব্যক্তির। অন্যটি ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার প্রায় ১৮ ঘণ্টা পর শেষ মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার গভীর রাতে প্রাথমিকভাবে ইসরায়েলের উদ্ধারকারীরা বলেছিলেন, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর থেকে ভবনের চারজন নিখোঁজ রয়েছেন এবং ভবনটি ধসে পড়ার গুরুতর ঝুঁকিতে রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
What's Your Reaction?