ইরানের জনগণ জানে না তাদের নেতা কে : ট্রাম্প
ইরানের নেতৃত্বের জায়গাটি বর্তমানে স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের সাধারণ জনগণ এখন তাদের নেতা কে- তা নির্ধারণ করতেই হিমশিম খাচ্ছে। খবর বিবিসির। ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানের কট্টরপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো ইরানি নৌযানে গুলি চালানোর নির্দেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই এই পোস্টটি করেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি জানান, মার্কিন অনুমোদন ছাড়া কোনো জাহাজ ওই পথ দিয়ে প্রবেশ বা বের হতে পারবে না।
ইরানের নেতৃত্বের জায়গাটি বর্তমানে স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের সাধারণ জনগণ এখন তাদের নেতা কে- তা নির্ধারণ করতেই হিমশিম খাচ্ছে। খবর বিবিসির।
ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানের কট্টরপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে।
হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো ইরানি নৌযানে গুলি চালানোর নির্দেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই এই পোস্টটি করেন মার্কিন প্রেসিডেন্ট।
বর্তমানে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি জানান, মার্কিন অনুমোদন ছাড়া কোনো জাহাজ ওই পথ দিয়ে প্রবেশ বা বের হতে পারবে না।
What's Your Reaction?