ইরানের ড্রোন হামলায় গভীর সমুদ্রে চলে গেলো মার্কিন রণতরী

মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে একাধিক ড্রোন ছুঁড়েছে ইরান। এই হামলার কারণে বাধ্য হইয়ে রণতরীটি তার পূর্বের অবস্থান থেকে সরে গিয়ে ভারত মহাসাগরের আরও গভীর সমুদ্রে চলে গেছে। বুধবার (১ এপ্রিল) ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে। ইরানের টেলিভিশন ও রেডিও সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার (১ এপ্রিল) মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপের দিকে বেশ কিছু ড্রোন গ্রুপ উৎক্ষেপণ করা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য এবং স্যাটেলাইট চিত্র অনুযায়ী, এই গ্রুপ তার পূর্বের অবস্থান ত্যাগ করে ভারত মহাসাগরে গভীরে চলে গেছে। ইসরায়েল-মার্কিন যৌথ বাহিনী গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। তাদের হামলায় ইরানে এখন পর্যন্ত ১৩৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে ১২৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সূত্র: তাস  কেএম 

ইরানের ড্রোন হামলায় গভীর সমুদ্রে চলে গেলো মার্কিন রণতরী

মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে একাধিক ড্রোন ছুঁড়েছে ইরান। এই হামলার কারণে বাধ্য হইয়ে রণতরীটি তার পূর্বের অবস্থান থেকে সরে গিয়ে ভারত মহাসাগরের আরও গভীর সমুদ্রে চলে গেছে।

বুধবার (১ এপ্রিল) ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

ইরানের টেলিভিশন ও রেডিও সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার (১ এপ্রিল) মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপের দিকে বেশ কিছু ড্রোন গ্রুপ উৎক্ষেপণ করা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য এবং স্যাটেলাইট চিত্র অনুযায়ী, এই গ্রুপ তার পূর্বের অবস্থান ত্যাগ করে ভারত মহাসাগরে গভীরে চলে গেছে।

ইসরায়েল-মার্কিন যৌথ বাহিনী গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। তাদের হামলায় ইরানে এখন পর্যন্ত ১৩৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে ১২৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র: তাস 

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow