ইরানের দুই যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইসরায়েল
ইরানের দুই যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির তাবরিজ বিমানবন্দরে এ হামলা চালানো হয়েছে। রোববার (০১ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী পশ্চিম ইরানের তাবরিজ বিমানবন্দরে ইরানের দুটি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, উড্ডয়নের প্রস্তুতিকালে ইরানের এফ-৫ ও এফ-৪ মডেলের দুটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। হামলার উদ্দেশ্য ছিল ইরানের বিমানবাহিনীর কার্যক্রম ব্যাহত করা এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও দুর্বল করা। ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি প্রতিরোধে তারা ইরান সরকারের সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ইরান ইন্টারন্যশনাল। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১ মার্চ) ইরানের সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সির
ইরানের দুই যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির তাবরিজ বিমানবন্দরে এ হামলা চালানো হয়েছে।
রোববার (০১ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী পশ্চিম ইরানের তাবরিজ বিমানবন্দরে ইরানের দুটি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, উড্ডয়নের প্রস্তুতিকালে ইরানের এফ-৫ ও এফ-৪ মডেলের দুটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। হামলার উদ্দেশ্য ছিল ইরানের বিমানবাহিনীর কার্যক্রম ব্যাহত করা এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও দুর্বল করা।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি প্রতিরোধে তারা ইরান সরকারের সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ইরান ইন্টারন্যশনাল।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১ মার্চ) ইরানের সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
সরকারিভাবে তেহরান খামেনির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করার পর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং তার জন্য শোকাহত। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসীদের হাতে তার শাহাদত প্রমাণ করে-তার নেতৃত্ব তাদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছিল।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যাদের হাতে আমাদের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন, এই জাতি তাদের ছাড়বে না। ইরান প্রতিশোধ নেবে এবং দেশি-বিদেশি যে কোনো ষড়যন্ত্র নির্মূলে আইআরজিসি বদ্ধপরিকর।’
STRUCK: Two F5 and F4 fighter jets at the airport of Tabriz in western Iran, as the jets were prepared for takeoff
The strike was conducted to degrade the Iranian Air Forces activities and to further expand the degradation of their aerial defense. pic.twitter.com/lEvpyiPI5M — Israel Defense Forces (@IDF) March 1, 2026
What's Your Reaction?