ইরানের নতুন সর্বোচ্চ নেতার জীবিত থাকা নিয়ে ট্রাম্পের সন্দেহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জীবিত থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শনিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির কোনো ভিডিও বা ছবি প্রকাশ না হওয়ায় তার জীবিত থাকা নিয়ে সন্দেহ রয়েছে। ট্রাম্প বলেন, আমি জানি না তিনি জীবিত আছেন কি না। এখন পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি। তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার খামেনির পক্ষ থেকে প্রথম বিবৃতি লিখিত আকারে এসেছে, কিন্তু কোনো ভিডিও বক্তব্য বা ছবি প্রকাশ করা হয়নি। ট্রাম্প যোগ করেন, ‘আমি শুনছি তিনি জীবিত নেই। আর যদি জীবিত থাকেন, তাহলে তার দেশের জন্য খুব স্মার্ট কিছু করা উচিত, আত্মসমর্পণ করা উচিত।’ তবে ট্রাম্প এটিকে গুজব হিসেবেও উল্লেখ করেন। প্রসঙ্গত, মোজতবা খামেনি এক্সপার্টস অ্যাসেম্বলির দ্বারা সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ইরানের পক্ষ থেকে এখনো ট্রাম্পের এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

ইরানের নতুন সর্বোচ্চ নেতার জীবিত থাকা নিয়ে ট্রাম্পের সন্দেহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জীবিত থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শনিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির কোনো ভিডিও বা ছবি প্রকাশ না হওয়ায় তার জীবিত থাকা নিয়ে সন্দেহ রয়েছে।

ট্রাম্প বলেন, আমি জানি না তিনি জীবিত আছেন কি না। এখন পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি। তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার খামেনির পক্ষ থেকে প্রথম বিবৃতি লিখিত আকারে এসেছে, কিন্তু কোনো ভিডিও বক্তব্য বা ছবি প্রকাশ করা হয়নি।

ট্রাম্প যোগ করেন, ‘আমি শুনছি তিনি জীবিত নেই। আর যদি জীবিত থাকেন, তাহলে তার দেশের জন্য খুব স্মার্ট কিছু করা উচিত, আত্মসমর্পণ করা উচিত।’ তবে ট্রাম্প এটিকে গুজব হিসেবেও উল্লেখ করেন।

প্রসঙ্গত, মোজতবা খামেনি এক্সপার্টস অ্যাসেম্বলির দ্বারা সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ইরানের পক্ষ থেকে এখনো ট্রাম্পের এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow