ইরানের নতুন সর্বোচ্চ নেতার নিয়োগ নিয়ে কী বলছেন ট্রাম্প?

নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করেছে ইরান। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতার নিয়োগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি কেবল বলেছেন, আমরা দেখব কী হয়। খবর আল জাজিরার। ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে ‘পারস্পরিক’ সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, আমি মনে করি এটি পারস্পরিক... কিছুটা। আমরা কথা বলছি। আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেওয়া হবে। ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহুকে ক্ষমা করার জন্যও অনুরোধ করেছেন। নেতানিয়াহুর ডাকনাম উল্লেখ করে তিনি বলেন, বিবি নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করা উচিত। আমি মনে করি (হার্জোগ) তা না করে একটি ভয়াবহ কাজ করছেন। আমরা চাই বিবি যুদ্ধের দিকে মনোনিবেশ করুক, হাস্যকর ক্ষমার দিকে নয়। রোববার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে

ইরানের নতুন সর্বোচ্চ নেতার নিয়োগ নিয়ে কী বলছেন ট্রাম্প?

নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করেছে ইরান। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতার নিয়োগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি কেবল বলেছেন, আমরা দেখব কী হয়। খবর আল জাজিরার।

ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে ‘পারস্পরিক’ সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, আমি মনে করি এটি পারস্পরিক... কিছুটা। আমরা কথা বলছি। আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেওয়া হবে।

ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহুকে ক্ষমা করার জন্যও অনুরোধ করেছেন।

নেতানিয়াহুর ডাকনাম উল্লেখ করে তিনি বলেন, বিবি নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করা উচিত। আমি মনে করি (হার্জোগ) তা না করে একটি ভয়াবহ কাজ করছেন। আমরা চাই বিবি যুদ্ধের দিকে মনোনিবেশ করুক, হাস্যকর ক্ষমার দিকে নয়।

রোববার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় গত সপ্তাহে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এমন এক সময় এই বিশাল দায়িত্বভার কাঁধে নিলেন যখন দেশটি ৪৭ বছরের ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

ইরানের শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), সশস্ত্র বাহিনী এবং দেশটির শীর্ষ নেতারা দ্রুত নতুন নেতার প্রতি তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow