মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে বাংলা‌দে‌শের হাইকমিশনারের সাক্ষাৎ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। বুধবার (২৫ ফেব্রুয়া‌রি) কুয়ালালামপু‌রের বাংলা‌দেশ হাইক‌মিশন জা‌নি‌য়ে‌ছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।  সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছি‌লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখা‌নে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ হয় হাইকমিশনারের। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন‍্য ও কুশল বিনিময় করেন হাইকমিশনার। তিনি বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ী দলের নেতাকে অভিনন্দন জানানো ও নব নির্বাচিত প্রধানমন্ত্রীকে টেলিফোন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ইফতার মাহফিলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে বাংলা‌দে‌শের হাইকমিশনারের সাক্ষাৎ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

বুধবার (২৫ ফেব্রুয়া‌রি) কুয়ালালামপু‌রের বাংলা‌দেশ হাইক‌মিশন জা‌নি‌য়ে‌ছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। 

সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছি‌লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখা‌নে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ হয় হাইকমিশনারের।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন‍্য ও কুশল বিনিময় করেন হাইকমিশনার। তিনি বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ী দলের নেতাকে অভিনন্দন জানানো ও নব নির্বাচিত প্রধানমন্ত্রীকে টেলিফোন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ইফতার মাহফিলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow