ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ওপর টমেটো সস নিক্ষেপ

জার্মানির রাজধানী বার্লিনে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, সেটি টমেটো সস ছিল।  বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, এক সংবাদ সম্মেলন শেষে একটি ভবন থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। ওই ব্রিফিংয়ে তিনি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে সমালোচনা করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন থেকে বের হওয়ার পর হঠাৎ এক ব্যক্তি তার দিকে লাল তরল ছুড়ে মারে। এতে তার কোটের পেছন ও ঘাড় ভিজে যায়। তবে তিনি আহত হননি এবং পরে সমর্থকদের দিকে হাত নেড়ে গাড়িতে করে স্থান ত্যাগ করেন। পুলিশ জানিয়েছে, নিক্ষিপ্ত তরলটি সম্ভবত টমেটোর সস ছিল। ঘটনাস্থলেই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। জার্মানির গোপনীয়তা আইনের কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow