ইরানের পর কিউবা এখন সময়ের ব্যাপার: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কিউবার সরকারকে ক্ষমতা থেকে সরানোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করার পর যুক্তরাষ্ট্র কিউবার দিকেও পদক্ষেপ নিতে পারে। বৃহস্পতিবার (৫ মার্চ) হোয়াইট হাউসে ফুটবল ক্লাব ইন্টার মিয়ামির খেলোয়াড়দের স্বাগত জানানোর সময় ট্রাম্প এই হুমকি দেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানিয়ে বলেন, কিউবার বিষয়ে তিনি দারুণ কাজ করছেন।
What's Your Reaction?
