ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন কাতারের প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা কোনোভাবেই বাধাগ্রস্ত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতের প্রচেষ্টার বিষয়েও আলোচনা করেন। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করেন কাতারের প্রধানমন্ত্রী।  রোববার আল-জাজিরার প্রতিবেদনে দুই নেতার ফোনালাপের তথ্য তুলে ধরা হয়। এক্ষেত্রে বরাত দেওয়া হয় কাতারের রাষ্ট্রীয় বিবৃতির।  কাতারের পক্ষ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেছেন, নৌ চলাচলের স্বাধীনতা একটি সুপ্রতিষ্ঠিত নীতি, যা কোনো আপস মেনে নেয় না। তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া বা এটিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে সংকট আরও গভীর হবে এবং এ অঞ্চলের দেশগুলোর গুরুত্বপূর্ণ স্বার্থ ঝুঁকির মুখে পড়বে। বিবৃতিতে আরও বলা হয়, এমন পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বাজার ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতাও হুমকির মুখে পড়তে প

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন কাতারের প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা কোনোভাবেই বাধাগ্রস্ত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতের প্রচেষ্টার বিষয়েও আলোচনা করেন। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করেন কাতারের প্রধানমন্ত্রী। 

রোববার আল-জাজিরার প্রতিবেদনে দুই নেতার ফোনালাপের তথ্য তুলে ধরা হয়। এক্ষেত্রে বরাত দেওয়া হয় কাতারের রাষ্ট্রীয় বিবৃতির। 

কাতারের পক্ষ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেছেন, নৌ চলাচলের স্বাধীনতা একটি সুপ্রতিষ্ঠিত নীতি, যা কোনো আপস মেনে নেয় না।

তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া বা এটিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে সংকট আরও গভীর হবে এবং এ অঞ্চলের দেশগুলোর গুরুত্বপূর্ণ স্বার্থ ঝুঁকির মুখে পড়বে।

বিবৃতিতে আরও বলা হয়, এমন পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বাজার ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতাও হুমকির মুখে পড়তে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow