ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরে আবারও মার্কিন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ। বুধবার (১৫ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনের ধারাবাহিক সামরিক উত্তেজনার মধ্যে নতুন করে এই হামলার ঘটনা ঘটেছে। আইআরএনএর তথ্য অনুযায়ী, বুশেহর শহরের তিনটি স্থানে মার্কিন বাহিনী হামলা চালায়। বিষয়টি নিশ্চিত করে বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফারি বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় শহরের তিনটি এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বুশেহরেই ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। ফলে এই অঞ্চলে নতুন হামলার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। এর আগের দিনও বুশেহরে হামলার অভিযোগ তুলেছিল তেহরান। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় অন্তত ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow