ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা রাশিয়ার

ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হামলাকে অসৎ ও নিন্দনীয় কাজ হিসেবে উল্লেখ করে বলেন, এতে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, হামলার পর তারা বুশেহর কেন্দ্র থেকে ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও পরিবেশের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। সূত্র: আল-জাজিরা এমএসএম

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা রাশিয়ার

ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হামলাকে অসৎ ও নিন্দনীয় কাজ হিসেবে উল্লেখ করে বলেন, এতে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, হামলার পর তারা বুশেহর কেন্দ্র থেকে ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও পরিবেশের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow