ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে: পুতিন

রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভ্লাদিমির পুতিন ও আব্বাস আরাঘচি-এর মধ্যে বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার রাশিয়ায় অনুষ্ঠিত এই বৈঠকে পুতিন নিশ্চিত করেন যে মস্কো তেহরানের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখবে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-এর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান। অন্যদিকে আরাঘচি রাশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক একটি কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে এবং ভবিষ্যতেও তা আরও শক্তিশালী হবে। বৈঠকে ইরানের জনগণের ভূমিকার কথাও উঠে আসে। আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের চাপ ও হামলার মুখেও ইরানের জনগণ তাদের দৃঢ়তা ও সাহসের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পুতিনও একই সুরে বলেন, ইরানের জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন, এই কঠিন সময় কাটিয়ে ইরান দ্রুত শান্তির পথে এগো

ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে: পুতিন

রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভ্লাদিমির পুতিন ও আব্বাস আরাঘচি-এর মধ্যে বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার রাশিয়ায় অনুষ্ঠিত এই বৈঠকে পুতিন নিশ্চিত করেন যে মস্কো তেহরানের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখবে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-এর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান।

অন্যদিকে আরাঘচি রাশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক একটি কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে এবং ভবিষ্যতেও তা আরও শক্তিশালী হবে।

বৈঠকে ইরানের জনগণের ভূমিকার কথাও উঠে আসে। আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের চাপ ও হামলার মুখেও ইরানের জনগণ তাদের দৃঢ়তা ও সাহসের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

পুতিনও একই সুরে বলেন, ইরানের জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন, এই কঠিন সময় কাটিয়ে ইরান দ্রুত শান্তির পথে এগোবে।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, মস্কোর অবস্থান হলো মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ করে সব পক্ষকে আলোচনার টেবিলে আনা। তিনি বলেন, পারস্পরিক সমঝোতার মাধ্যমেই স্থায়ী সমাধান সম্ভব।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে রাশিয়া-ইরান ঘনিষ্ঠতা আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং ভবিষ্যৎ কূটনৈতিক তৎপরতায় এর প্রভাব পড়তে পারে।

সূত্র: আরটি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow