ইরানের প্রাথমিক বিদ্যালয়ে হামলাটি যুক্তরাষ্ট্রেরই : পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি তদন্তের প্রাথমিক ফলাফলে জানা গেছে, মার্কিন বাহিনী ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায়, যেখানে অন্তত ১৭৫ জন নিহত হন, যাদের অধিকাংশই শিশু। চলমান তদন্ত সম্পর্কে অবগত দুইজন মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদমাধ্যম ‘দ্য ইন্টারসেপ্ট’ বুধবার (১১ মার্চ) এই খবর প্রকাশ করেছে। এই ফলাফল সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিরোধিতা করে। ট্রাম্প বলেছিলেন, ওই স্কুলে হামলা চালিয়েছে ইরান।