ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। শনিবার (৩১ জানুয়ারি) ফ্লোরিডার পাম বিচে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তেলের বিনিময়ে চীন ভেনেজুয়েলাকে যে ঋণ দিয়েছিল, তা ফেরত পাবে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এই দাবি করেন। তবে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ভারত সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্প বলেন, চীন চাইলে আসতে পারে ও তেলের বিষয়ে দুর্দান্ত একটি চুক্তি করতে পারে। আমরা চীনকে স্বাগত জানাই। আমরা এরই মধ্যে চুক্তি করেছি। ভারত আসছে ও তারা ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনতে যাচ্ছে। তাই আমরা সেই চুক্তির ধারণায় সম্মত হয়েছি। ২০১৯ সাল পর্যন্ত ভারত ছিল ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা। তবে তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর দেশটি থেকে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় নয়াদিল্লি। সাম্প্রতিক বছরগুলোতে ভারত বড় ধরনের ছাড়ে পাওয়া রুশ তেল আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলে রাশিয়া এখন ভারতের অন্যতম বৃহৎ তেল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ শ

ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। শনিবার (৩১ জানুয়ারি) ফ্লোরিডার পাম বিচে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তেলের বিনিময়ে চীন ভেনেজুয়েলাকে যে ঋণ দিয়েছিল, তা ফেরত পাবে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এই দাবি করেন। তবে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ভারত সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ট্রাম্প বলেন, চীন চাইলে আসতে পারে ও তেলের বিষয়ে দুর্দান্ত একটি চুক্তি করতে পারে। আমরা চীনকে স্বাগত জানাই। আমরা এরই মধ্যে চুক্তি করেছি। ভারত আসছে ও তারা ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনতে যাচ্ছে। তাই আমরা সেই চুক্তির ধারণায় সম্মত হয়েছি।

২০১৯ সাল পর্যন্ত ভারত ছিল ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা। তবে তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর দেশটি থেকে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় নয়াদিল্লি।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত বড় ধরনের ছাড়ে পাওয়া রুশ তেল আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলে রাশিয়া এখন ভারতের অন্যতম বৃহৎ তেল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে ২৫ শতাংশ রুশ তেল কেনার জন্য।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার (৩০ জানুয়ারি) ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে টেলিফোনে কথা বলেন। উভয় নেতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারিত করার বিষয়ে সম্মত হন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানায়, দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি ও জনগণের পারস্পরিক যোগাযোগসহ সব ক্ষেত্রে ভারত-ভেনেজুয়েলা অংশীদারত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী করার ব্যাপারে একমত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করেন ও ‘গ্লোবাল সাউথের’ জন্য ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সূত্র: দ্য হিন্দু

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow