ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা যুক্তরাজ্যের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। সোমবার (১৩ জুলাই) এই ঘোষণা দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে স্কাই নিউজ। প্রতিবেদনের তথ্য মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে আইআরজিসির সদস্য হওয়া, তাদের সভায় অংশ নেওয়া কিংবা জনসমক্ষে তাদের প্রতীক বা লোগো প্রদর্শন করা যুক্তরাজ্যে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। আইআরজিসি এরই মধ্যে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর প্রতিষ্ঠিত এই বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার)-এর প্রতি অনুগত একটি অভিজাত সামরিক বাহিনী হিসেবে দায়িত্ব পালন করে আসছে।এদিকে গত বৃহস্পতিবার থেকে ফের যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছে আইআরজিসি। মার্কিন হামলার জবাবে কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে থাকা একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতু

ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা যুক্তরাজ্যের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। সোমবার (১৩ জুলাই) এই ঘোষণা দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে স্কাই নিউজ।

প্রতিবেদনের তথ্য মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে আইআরজিসির সদস্য হওয়া, তাদের সভায় অংশ নেওয়া কিংবা জনসমক্ষে তাদের প্রতীক বা লোগো প্রদর্শন করা যুক্তরাজ্যে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

আইআরজিসি এরই মধ্যে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর প্রতিষ্ঠিত এই বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার)-এর প্রতি অনুগত একটি অভিজাত সামরিক বাহিনী হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
এদিকে গত বৃহস্পতিবার থেকে ফের যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছে আইআরজিসি। মার্কিন হামলার জবাবে কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে থাকা একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশকিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান।

এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ না হওয়া ১৩ এপ্রিল হরমুজে নৌ-অবরোধ আরোপ করা হয়। এরপর কয়েক দফা যুদ্ধবিরতির সময় বাড়ান ট্রাম্প।

সর্বশেষ, ইরানের ১৪ দফা শর্তের ভিত্তিতে চলতি সপ্তাহে একটি সমঝোতা স্মারক নিয়ে সমঝোতায় পৌছায় দুই পক্ষ। অ্যাক্সিওস এর সংবাদের তথ্য মতে, ১৪ দফার ভিত্তিতে দুই পক্ষ ৬০ দিনের জন্য আলোচনায় সম্মত হয়েছে এবং ইরানের ওপর হামলা তথা যুদ্ধ বন্ধের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে।

ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হন, যার মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow