ইরানের বিরুদ্ধে নতুন নির্দেশনা ট্রাম্পের
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশলে নতুন ইঙ্গিত মিলেছে। দীর্ঘমেয়াদি অবরোধ জারি রাখার প্রস্তুতি নিতে সহযোগীদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বোঝা যাচ্ছে, সামরিক পদক্ষেপ বা এই অঞ্চল থেকে সরাসরি সরে যাওয়ার বদলে অর্থনৈতিক চাপ বজায় রাখাকেই আপাতত অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন। বার্তাসংস্থা আনাদোলু বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অবরোধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বৈঠকগুলোতে ট্রাম্প ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজ চলাচল ঠেকিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কর্মকর্তারা জানান, ইরানে আবার বোমা হামলা শুরু করা বা পুরোপুরি সরে যাওয়ার চেয়ে অবরোধ চালিয়ে যাওয়া তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বলে ট্রাম্প মনে করেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে তেহরান পুরো অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশলে নতুন ইঙ্গিত মিলেছে। দীর্ঘমেয়াদি অবরোধ জারি রাখার প্রস্তুতি নিতে সহযোগীদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বোঝা যাচ্ছে, সামরিক পদক্ষেপ বা এই অঞ্চল থেকে সরাসরি সরে যাওয়ার বদলে অর্থনৈতিক চাপ বজায় রাখাকেই আপাতত অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অবরোধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বৈঠকগুলোতে ট্রাম্প ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজ চলাচল ঠেকিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কর্মকর্তারা জানান, ইরানে আবার বোমা হামলা শুরু করা বা পুরোপুরি সরে যাওয়ার চেয়ে অবরোধ চালিয়ে যাওয়া তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বলে ট্রাম্প মনে করেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে তেহরান পুরো অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। আর এর ফলে উপসাগরীয় দেশগুলোও তেহরানের হামলার মুখে পড়ে।
পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনও সমঝোতা হয়নি। পরে ট্রাম্প জানান, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে এবং তেহরানের প্রস্তাবের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এমন অবস্থায় গত সোমবার ট্রাম্প ইঙ্গিত দেন, যুদ্ধ শেষ করতে ইরানের সর্বশেষ প্রস্তাব তিনি গ্রহণ করবেন না। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেয়ার কথা থাকলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেয়া হয়েছে।
What's Your Reaction?