ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। এর মাধ্যমে তিনি বিপুল শক্তি প্রয়োগের বিষয়ে আগের হুমকি থেকে সরে এলেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র মোতায়েন করা উচিত নয়।  তিনি সাংবাদিকদের বলেন, ‘কাউকেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত নয়।’  এর আগে ট্রাম্প ইরানি সভ্যতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ট্রাম্প আরো বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়েই ‘আগামী সপ্তাহগুলোতে’ হোয়াইট হাউস সফর করবেন। তিনি বলেন, ‘তাদের হিজবুল্লাহর কথাও ভাবতে হবে। আমরা লেবাননের সঙ্গে কাজ করব, যাতে সে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়।’ সূত্র: রয়টার্স।

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। এর মাধ্যমে তিনি বিপুল শক্তি প্রয়োগের বিষয়ে আগের হুমকি থেকে সরে এলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র মোতায়েন করা উচিত নয়। 

তিনি সাংবাদিকদের বলেন, ‘কাউকেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত নয়।’ 

এর আগে ট্রাম্প ইরানি সভ্যতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

ট্রাম্প আরো বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়েই ‘আগামী সপ্তাহগুলোতে’ হোয়াইট হাউস সফর করবেন।

তিনি বলেন, ‘তাদের হিজবুল্লাহর কথাও ভাবতে হবে। আমরা লেবাননের সঙ্গে কাজ করব, যাতে সে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়।’

সূত্র: রয়টার্স।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow