ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় থাকছেন না ভ্যান্স

পাকিস্তানে অনুষ্ঠাতব্য ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে থাকছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন।  এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যাচ্ছেন না ভ্যান্স। তবে তিনি একজন দারুণ ব্যক্তি।’  এর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ ও জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত করেছিলেন, এবারও ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন ভ্যান্স।   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার উদ্দেশে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে যাবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসলামাবাদে অনুষ্ঠাতব্য এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কর্মকর্তারা অংশ নেবেন।   এদিকে গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়েছে। ৪৭ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটি ছিল সর্বোচ্চ পর্যায়ের সরাসরি প

ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় থাকছেন না ভ্যান্স
পাকিস্তানে অনুষ্ঠাতব্য ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে থাকছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন।  এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যাচ্ছেন না ভ্যান্স। তবে তিনি একজন দারুণ ব্যক্তি।’  এর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ ও জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত করেছিলেন, এবারও ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন ভ্যান্স।   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার উদ্দেশে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে যাবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসলামাবাদে অনুষ্ঠাতব্য এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কর্মকর্তারা অংশ নেবেন।   এদিকে গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়েছে। ৪৭ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটি ছিল সর্বোচ্চ পর্যায়ের সরাসরি প্রথম আলোচনা। আলোচনা ভেস্তে যাওয়ার জন্য উভয়পক্ষ পরস্পরকে দুষছে। এমনকি দ্বিতীয় দফা আলোচনা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। ইরানের পক্ষ থেকেও এ আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow