ইরানের হামলায় আমিরাতে ১ বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশিসহ ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৫৮ জন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। আল-জাজিরার তথ্যমতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযান শুরু হয়েছে। এ হামলায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। নিহত বাকি ২ জনের মধ্যে একজন পাকিস্তানের, আরেকজন নেপালের। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। এক বিবৃতিতে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ ছাড়াও মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশিসহ ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৫৮ জন আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার তথ্যমতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযান শুরু হয়েছে। এ হামলায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন।
নিহত বাকি ২ জনের মধ্যে একজন পাকিস্তানের, আরেকজন নেপালের।
তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এক বিবৃতিতে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ ছাড়াও মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
What's Your Reaction?