ইরানের হামলায় আহত কত, জানাল ইসরায়েল

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে মোট ৪ হাজার ৬৯৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।  মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে ১২৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ১৪ জনের অবস্থা ‘গুরুতর’। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।  এদিকে ইসরায়েলের মহাকাশ গবেষণা সংস্থায় হামলা হয়েছে। রোববার (২২ মার্চ) ইরানের সেনাবাহিনী এ দাবি করে। তবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো সত্যায়ন পাওয়া যায়নি। হামলার শিকার সংস্থাটি ইসরায়েলের অন্যতম প্রধান রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)। এর স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত। উন্নত ড্রোন ও মিসাইল সিস্টেম তৈরি করার কাজে সংস্থাটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইরানের সেনাবাহিনী দাবি করে, তাদের ড্রোনগুলো ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত আইএআই-এর স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। তবে এ হামলার পর তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি

ইরানের হামলায় আহত কত, জানাল ইসরায়েল
যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে মোট ৪ হাজার ৬৯৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।  মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে ১২৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ১৪ জনের অবস্থা ‘গুরুতর’। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।  এদিকে ইসরায়েলের মহাকাশ গবেষণা সংস্থায় হামলা হয়েছে। রোববার (২২ মার্চ) ইরানের সেনাবাহিনী এ দাবি করে। তবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো সত্যায়ন পাওয়া যায়নি। হামলার শিকার সংস্থাটি ইসরায়েলের অন্যতম প্রধান রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)। এর স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত। উন্নত ড্রোন ও মিসাইল সিস্টেম তৈরি করার কাজে সংস্থাটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইরানের সেনাবাহিনী দাবি করে, তাদের ড্রোনগুলো ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত আইএআই-এর স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। তবে এ হামলার পর তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow