ইরানের হামলায় ৪ মার্কিন সেনা নিহত: সেন্টকম

ইরানের হামলায় চার মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে  মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সোমবার (০২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।  সেন্টকম জানিয়েছে, গুরুতর আহত হওয়া এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর ফলে মোট নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান এখনো চলমান রয়েছে এবং প্রতিক্রিয়া কার্যক্রম অব্যাহত আছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে। এর আগে সেন্টকম জানায়, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সোমবার (০২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক্সে এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, বিমানের ছয় পাইলট নিরাপদে বের হয়ে এসেছে। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, কুয়ে

ইরানের হামলায় ৪ মার্কিন সেনা নিহত: সেন্টকম

ইরানের হামলায় চার মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে  মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সোমবার (০২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। 

সেন্টকম জানিয়েছে, গুরুতর আহত হওয়া এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর ফলে মোট নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান এখনো চলমান রয়েছে এবং প্রতিক্রিয়া কার্যক্রম অব্যাহত আছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে।

এর আগে সেন্টকম জানায়, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

সোমবার (০২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক্সে এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, বিমানের ছয় পাইলট নিরাপদে বের হয়ে এসেছে। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, কুয়েত এই ঘটনার কথা স্বীকার করেছে। চলমান অভিযানে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সেন্টকম জানিয়েছে, ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow