ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ বিশ্ব নেতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধের হুমকির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ১৩ জন বিদেশি নেতার ছবি ও নামসংবলিত একটি কথিত ‘টার্গেট’ বা লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে ইরানের প্রভাবশালী গণমাধ্যম হামশাহরি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তেহরানের শাসনব্যবস্থার ঘনিষ্ঠ এবং রক্ষণশীল অবস্থানের জন্য পরিচিত হামশাহরি শনিবার গভীর রাতে তাদের অনলাইন সংস্করণে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে। এর কিছুক্ষণ আগেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, “প্রতিশোধ আমাদের গোটা জাতির ইচ্ছা এবং এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে। তালিকায় থাকা অপরাধীরা শান্তিতে মৃত্যুবরণ করতে পারবে না।” যদিও তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি। এরপর প্রকাশিত ইনফোগ্রাফিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ছবি স্থান পায়। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্

ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ বিশ্ব নেতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধের হুমকির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ১৩ জন বিদেশি নেতার ছবি ও নামসংবলিত একটি কথিত ‘টার্গেট’ বা লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে ইরানের প্রভাবশালী গণমাধ্যম হামশাহরি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের শাসনব্যবস্থার ঘনিষ্ঠ এবং রক্ষণশীল অবস্থানের জন্য পরিচিত হামশাহরি শনিবার গভীর রাতে তাদের অনলাইন সংস্করণে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে। এর কিছুক্ষণ আগেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, “প্রতিশোধ আমাদের গোটা জাতির ইচ্ছা এবং এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে। তালিকায় থাকা অপরাধীরা শান্তিতে মৃত্যুবরণ করতে পারবে না।” যদিও তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি।

এরপর প্রকাশিত ইনফোগ্রাফিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ছবি স্থান পায়। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের ছবিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এএফপি জানায়, ১৩ জনের ওই তালিকায় থাকা বাকি নেতাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া ইনফোগ্রাফিকটি শুধু অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে; রোববারের মুদ্রিত সংস্করণে তা ছাপা হয়নি।

তবে এই তালিকাটি ইরানের সরকার বা শীর্ষ নীতিনির্ধারকদের আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে ইরানের অভিযোগ, সাম্প্রতিক সংঘাতে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়ে সামরিক অভিযানে সহযোগিতা করেছে। তেহরানের দাবি, এ কারণে ওই দেশগুলোও যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সংঘাতে অংশীদার।

খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধের অঙ্গীকার এবং কথিত এই ‘হিট লিস্ট’ প্রকাশের ঘটনায় মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সূত্র: এএফপি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow