ইরানের ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র

ইরান জানিয়েছে, যুদ্ধ অবসানে তাদের প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া তারা পেয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের মতামত ইরানের কাছে পৌঁছে দিয়েছে। বর্তমানে সেই প্রতিক্রিয়া পর্যালোচনা করছে তেহরান। মুখপাত্র আরও জানান, ইরানের ১৪ দফা প্রস্তাবটি শুধুমাত্র চলমান যুদ্ধের অবসানকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। এ পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পারমাণবিক আলোচনা চলছে না বলেও স্পষ্ট করেন তিনি। সূত্র: আল-জাজিরা।

ইরানের ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র

ইরান জানিয়েছে, যুদ্ধ অবসানে তাদের প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া তারা পেয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের মতামত ইরানের কাছে পৌঁছে দিয়েছে। বর্তমানে সেই প্রতিক্রিয়া পর্যালোচনা করছে তেহরান।

মুখপাত্র আরও জানান, ইরানের ১৪ দফা প্রস্তাবটি শুধুমাত্র চলমান যুদ্ধের অবসানকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। এ পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পারমাণবিক আলোচনা চলছে না বলেও স্পষ্ট করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow