ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার

লেবাননর দক্ষিণাঞ্চলে ইসরাইলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায় এবং নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে। নিহত দুই বাংলাদেশি হলেন- সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার

লেবাননর দক্ষিণাঞ্চলে ইসরাইলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায় এবং নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে।

নিহত দুই বাংলাদেশি হলেন- সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow