ইসরাইলের আকাশে আবারও ক্ষেপণাস্ত্র হামলা
ইসরাইলের আকাশে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রাজধানী Tel Aviv-এর আকাশে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার বাধা দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচারে দেখা গেছে। খবর- আলজাজিরা। লাইভ ফুটেজে দেখা যায়, আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র ছুটে আসছে এবং সেগুলো প্রতিহত করতে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ইন্টারসেপ্টর ছোড়া হচ্ছে। এতে আকাশজুড়ে বিস্ফোরণ ও আলোর ঝলকানি দেখা যায়। ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র কোথা থেকে ছোড়া হয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের বিভিন্ন শহর প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় সাইরেন বাজছে। সাম্প্রতিক এই ঘটনাও সেই চলমান সংঘাতেরই অংশ বলে মনে করা হচ্ছে।
ইসরাইলের আকাশে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রাজধানী Tel Aviv-এর আকাশে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার বাধা দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচারে দেখা গেছে। খবর- আলজাজিরা।
লাইভ ফুটেজে দেখা যায়, আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র ছুটে আসছে এবং সেগুলো প্রতিহত করতে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ইন্টারসেপ্টর ছোড়া হচ্ছে। এতে আকাশজুড়ে বিস্ফোরণ ও আলোর ঝলকানি দেখা যায়।
ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র কোথা থেকে ছোড়া হয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের বিভিন্ন শহর প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় সাইরেন বাজছে। সাম্প্রতিক এই ঘটনাও সেই চলমান সংঘাতেরই অংশ বলে মনে করা হচ্ছে।
What's Your Reaction?