ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা শুক্রবার (১৩ মার্চ) দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, হামলাটি নতুন স্থাপিত ব্লাত সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়। হিজবুল্লাহ জানায়, এই হামলাটি কুদস ডে উপলক্ষে পরিচালিত আল-কুদস ডে অপারেশন-এর অংশ, যা প্রতি বছর ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশের জন্য পালিত হয়। এরআগে, গতকাল ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এটিকে হিজবুল্লাহর সঙ্গে সমন্বিত ও যৌথ অভিযান বলে দাবি করেছে। তবে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। তবে কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিবের উপকণ্ঠে গ্লিলট সামরিক ঘাঁটিকে নিশানা করে দূরপাল্লাহর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এলাকাটিতে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সদরদপ্তর রয়েছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা শুক্রবার (১৩ মার্চ) দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।
সংগঠনটি এক বিবৃতিতে জানায়, হামলাটি নতুন স্থাপিত ব্লাত সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়।
হিজবুল্লাহ জানায়, এই হামলাটি কুদস ডে উপলক্ষে পরিচালিত আল-কুদস ডে অপারেশন-এর অংশ, যা প্রতি বছর ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশের জন্য পালিত হয়।
এরআগে, গতকাল ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এটিকে হিজবুল্লাহর সঙ্গে সমন্বিত ও যৌথ অভিযান বলে দাবি করেছে। তবে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। তবে কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিবের উপকণ্ঠে গ্লিলট সামরিক ঘাঁটিকে নিশানা করে দূরপাল্লাহর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এলাকাটিতে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সদরদপ্তর রয়েছে।
What's Your Reaction?