‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে ইরানের সম্ভাব্য নাশকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির শীর্ষ গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা। তাদের আশঙ্কা, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে প্রার্থী ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে। সোমবার (২৭ জুলাই) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, নেসেটের গোয়েন্দা ও গোপন সংস্থা বিষয়ক উপকমিটির এক গোপন বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরা হয়। উপকমিটির চেয়ারম্যান ও লিকুদ পার্টির সংসদ সদস্য বোয়াজ বিসমুথ বৈঠকে বলেন, নির্বাচনের সময়টি ইসরায়েলের শত্রুদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে। নির্বাচিত প্রতিনিধি ও প্রার্থীদের ওপর শারীরিক হামলার আশঙ্কাও যথেষ্ট রয়েছে। তিনি আরও বলেন, ইরান বুঝতে পেরেছে যে যুদ্ধক্ষেত্রে তারা আমাদের পরাজিত করতে পারবে না। তাই তারা দেশের ভেতর থেকেই আঘাত হানার চেষ্টা করবে, গৃহযুদ্ধ উসকে দিতে চাইবে, ইসরায়েলি সমাজে বিভাজন আরও গভীর করবে এবং নির্বাচনকে নতুন একটি সংঘাতের ময়দানে পরিণত করার চেষ্টা করবে। এদিকে, সেন্ট্রাল ইলেকশন কমিটির চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের ডেপুটি প্রেসিডেন্ট নোয়াম সোলবার্গ বলেন, অবাধ, স

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’
ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে ইরানের সম্ভাব্য নাশকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির শীর্ষ গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা। তাদের আশঙ্কা, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে প্রার্থী ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে। সোমবার (২৭ জুলাই) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, নেসেটের গোয়েন্দা ও গোপন সংস্থা বিষয়ক উপকমিটির এক গোপন বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরা হয়। উপকমিটির চেয়ারম্যান ও লিকুদ পার্টির সংসদ সদস্য বোয়াজ বিসমুথ বৈঠকে বলেন, নির্বাচনের সময়টি ইসরায়েলের শত্রুদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে। নির্বাচিত প্রতিনিধি ও প্রার্থীদের ওপর শারীরিক হামলার আশঙ্কাও যথেষ্ট রয়েছে। তিনি আরও বলেন, ইরান বুঝতে পেরেছে যে যুদ্ধক্ষেত্রে তারা আমাদের পরাজিত করতে পারবে না। তাই তারা দেশের ভেতর থেকেই আঘাত হানার চেষ্টা করবে, গৃহযুদ্ধ উসকে দিতে চাইবে, ইসরায়েলি সমাজে বিভাজন আরও গভীর করবে এবং নির্বাচনকে নতুন একটি সংঘাতের ময়দানে পরিণত করার চেষ্টা করবে। এদিকে, সেন্ট্রাল ইলেকশন কমিটির চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের ডেপুটি প্রেসিডেন্ট নোয়াম সোলবার্গ বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখা হচ্ছে। এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, একই বৈঠকে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের পরিচালক ডেভিড জিনি শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করে বলেন, ইরানসহ কয়েকটি দেশ আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ ও তা দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। বৈঠকে উপস্থিত সূত্রগুলোর বরাতে চ্যানেল ১৩ জানায়, সম্ভাব্য হুমকি নিয়ে কথা বলার সময় জিনিকে  খুবই উদ্বিগ্ন  দেখাচ্ছিল। কানের প্রতিবেদনে আরও বলা হয়, ডেভিড জিনি বৈঠকে শিন বেটকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখার আহ্বানও জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow