ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে ইরানের ড্রোন হামলা

ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে যুদ্ধের ১৩তম দিনে প্রবেশের সাথে সাথে তারা ইসরায়েলি সামরিক ঘাঁটি ও দেশটির নিরাপত্তা পরিষেবা শিন বেতকে লক্ষ্যবস্তু করেছে। খবর এএফপির। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, ইরানি সেনাবাহিনীর ড্রোন দিয়ে ইসরায়েলের পালমাচিম ও ওভদা বিমান ঘাঁটি এবং শিন বেতের সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানিয়েছে, হামলাগুলো চালানো হয়েছে ইসরায়েলের পালমাচিম ও ওভদা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে।  এর মধ্যে পালমাচিম বিমান ঘাঁটি ভূমধ্যসাগর উপকূলের কাছে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত, আর ওভদা বিমান ঘাঁটি ইসরাইলের দক্ষিণাঞ্চলে অবস্থিত। তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow