ইসরায়েল আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাপ দেয়নি : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল তাকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রভাবিত করেনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইসরায়েল তাকে কখনোই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাপ দেয়নি।  ৭ অক্টোবরের ঘটনার পর থেকে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে ট্রাম্পের অবস্থান আরও দৃঢ় হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এ বিষয়ে আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং ভবিষ্যতে একটি সমঝোতা হতে পারে। ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয় যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় একটি সম্ভাব্য চুক্তির দিকে অগ্রগতি হচ্ছে। তিনি আরও বলেন, প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে ইরানের পারমাণবিক উপকরণ নিয়ন্ত্রণের বিষয়েও যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে পারে। অন্যদিকে, ইরানের পক্ষ থেকে ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের অবস্থান স্থল পরিস্থিতি ও বাস্তব ঘটনার ওপর নির্ভর করবে। এর আগে

ইসরায়েল আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাপ দেয়নি : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল তাকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রভাবিত করেনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইসরায়েল তাকে কখনোই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাপ দেয়নি। 

৭ অক্টোবরের ঘটনার পর থেকে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে ট্রাম্পের অবস্থান আরও দৃঢ় হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এ বিষয়ে আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং ভবিষ্যতে একটি সমঝোতা হতে পারে।

ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয় যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় একটি সম্ভাব্য চুক্তির দিকে অগ্রগতি হচ্ছে। তিনি আরও বলেন, প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে ইরানের পারমাণবিক উপকরণ নিয়ন্ত্রণের বিষয়েও যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের অবস্থান স্থল পরিস্থিতি ও বাস্তব ঘটনার ওপর নির্ভর করবে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে প্রভাব ফেলেছেন। তবে ট্রাম্প সেই ধারণা সরাসরি অস্বীকার করেছেন। সূত্র : শাফাক নিউজ
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow