‘ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করলে খামেনির মত পরিণতি হবে’
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান চলাকালে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, ভবিষ্যতে ইরানের যে কোনো নেতা যদি ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করেন, তাহলে তার পরিণতিও খামেনির মতোই হবে। সোমবার (০৬ জুলাই) এক বিবৃতিতে কাটজ দাবি করেন, ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা প্রণয়ন ও নেতৃত্ব দেওয়ার কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, হত্যাকারী নিজেই নিহত হয়েছে। ভবিষ্যতে ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করলে ইরানের যে কোনো নেতাকেও একইভাবে থামিয়ে দেওয়া হবে। খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগানের সমালোচনা করে কাটজ বলেন, এসব স্লোগান লজ্জাজনক এবং তা ইরানের শাসনব্যবস্থার প্রকৃত চরিত্র প্রকাশ করে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক হুমকি দূর হয়েছে এবং ইরানের কৌশলগত সক্ষমতায় বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে তিনি দাবি করেন, ইসরায়েল এখনো সর্বোচ্চ সতর্ক অবস
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান চলাকালে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, ভবিষ্যতে ইরানের যে কোনো নেতা যদি ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করেন, তাহলে তার পরিণতিও খামেনির মতোই হবে।
সোমবার (০৬ জুলাই) এক বিবৃতিতে কাটজ দাবি করেন, ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা প্রণয়ন ও নেতৃত্ব দেওয়ার কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, হত্যাকারী নিজেই নিহত হয়েছে। ভবিষ্যতে ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করলে ইরানের যে কোনো নেতাকেও একইভাবে থামিয়ে দেওয়া হবে।
খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগানের সমালোচনা করে কাটজ বলেন, এসব স্লোগান লজ্জাজনক এবং তা ইরানের শাসনব্যবস্থার প্রকৃত চরিত্র প্রকাশ করে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক হুমকি দূর হয়েছে এবং ইরানের কৌশলগত সক্ষমতায় বড় ধরনের ক্ষতি হয়েছে।
তবে তিনি দাবি করেন, ইসরায়েল এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো সময়, যে কোনো হুমকির বিরুদ্ধে নিজস্ব সক্ষমতায় আত্মরক্ষা করতে প্রস্তুত।
সূত্র : টাইমস অব ইসরায়েল
What's Your Reaction?