ইসরায়েলকে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র  

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে প্রায় ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুটি কার্গো জাহাজ ও কয়েকটি বিমানযোগে এসব সরঞ্জাম আনা হয়। জাহাজগুলো ইসরায়েলের হাইফা বন্দর ও আশদোদ বন্দর দিয়ে প্রবেশ করে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।  এসব চালানে ছিল হাজার হাজার আকাশ ও স্থলভিত্তিক গোলাবারুদ, সামরিক ট্রাক, জেএলটিভি (হালকা সাঁজোয়া যান) এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। পরে এগুলো ট্রাকে করে দেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম জানান, এ সরঞ্জাম সংগ্রহ কার্যক্রম আগামী সপ্তাহগুলোতে আরও জোরদার করা হবে। মন্ত্রণালয় আরও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতের পর থেকে এখন পর্যন্ত ৪০৩টি ফ্লাইট ও ১০টি জাহাজের মাধ্যমে ১ লাখ ১৫ হাজার ৬০০ টনের বেশি সামরিক সরঞ্জাম ইসরায়েলে এসেছে। এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, যেকোনো সময় ও যে কোনো স্থানে পূর্ণ শক্তিতে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow