ইসরায়েলি বাহিনী ‘ভেঙে পড়া’ নিয়ে সতর্কবার্তা সেনাপ্রধানের

ইরানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যেই নিজেদের বাহিনী ‘ভেঙে পড়া’ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। ইরানের পাশাপাশি লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধেও যুদ্ধ করছে দখলদার দেশটির বাহিনী। আর তাতেই দেখা দিয়েছে সেনাসংকট। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার (২৫ মার্চ) ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইয়াল জামির। সেখানে তিনি বলেন, আমি আপনাদের সামনে ১০টি বিপদের কথা তুলে ধরছি। তার মধ্যে একটি হলো- সেনা সংকটের কারণে খুব শিগগিরই সেনাবাহিনী সাধারণ অভিযান চালাতেও অক্ষম হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে কিছু সুপারিশও তুলে ধরেন ইসরায়েলি সেনাপ্রধান। তিনি বলেন, সেনাবাহিনীর জন্য সেনা নিয়োগ আইন, সাবেক সেনাদের দায়িত্বে ফেরানো-সংক্রান্ত আইন প্রণয়ন ও সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে দায়িত্বের সময়সীমা বাড়ানো-সংক্রান্ত আইন প্রণয়ণ করতে হবে। সূত্র: আল-জাজিরা এসএএইচ

ইসরায়েলি বাহিনী ‘ভেঙে পড়া’ নিয়ে সতর্কবার্তা সেনাপ্রধানের

ইরানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যেই নিজেদের বাহিনী ‘ভেঙে পড়া’ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। ইরানের পাশাপাশি লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধেও যুদ্ধ করছে দখলদার দেশটির বাহিনী। আর তাতেই দেখা দিয়েছে সেনাসংকট।

ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার (২৫ মার্চ) ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইয়াল জামির। সেখানে তিনি বলেন, আমি আপনাদের সামনে ১০টি বিপদের কথা তুলে ধরছি। তার মধ্যে একটি হলো- সেনা সংকটের কারণে খুব শিগগিরই সেনাবাহিনী সাধারণ অভিযান চালাতেও অক্ষম হয়ে পড়বে।

এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে কিছু সুপারিশও তুলে ধরেন ইসরায়েলি সেনাপ্রধান। তিনি বলেন, সেনাবাহিনীর জন্য সেনা নিয়োগ আইন, সাবেক সেনাদের দায়িত্বে ফেরানো-সংক্রান্ত আইন প্রণয়ন ও সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে দায়িত্বের সময়সীমা বাড়ানো-সংক্রান্ত আইন প্রণয়ণ করতে হবে।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow